খবর লাইভ : নিজস্বী তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার এক কলেজ পড়ুয়া। বাগবাজার ঘাটে সেলফি তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ১৮ বছরের যুবক। মণীন্দ্রচন্দ্র কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায় এলাকায়। অসাবধানতা বশত সেই যুবক পড়ে যান বলেই তাঁর বন্ধুরা জানিয়েছেন। গঙ্গার প্রবল স্রোত থাকায় আর তল পান নি তিনি। বাগবাজার পাম্পিং স্টেশন এলাকায় গঙ্গার ধারে এই দু*র্ঘটনার পর যুবকের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে ডুবুরির দল।
পুলিশ সূত্রে খবর মৃ*ত যুবকের নাম শেখ সইদ। বাড়ি উত্তর কলকাতার টালার কাছে। সূত্রের খবর শুক্রবার বিকেলে বন্ধুদের নিয়ে বাগবাজার পাম্পিং স্টেশনের কাছে গঙ্গার ধারে গেছিলেন ঐ যুবক। সেখানে গঙ্গা থেকে নিরাপদ দূরত্বে বাকিরা ছবি তুললেও সইদ গঙ্গার দিকে এগিয়ে যান। এমনই সময় জোয়ার আসে। আর জোয়ারের সময় স্ল্যাবগুলি ডুবে যায়। তড়িঘড়ি সেখান থেকে নেমে আসতে পারেনি সইদ। রাত অবদি ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়। নর্থ পোর্ট থানার পুলিশ তদন্তে নামে। আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। ঘটনার পর থেকেই উদ্বিগ্ন পরিবার। বিপর্যয় মোকাবিলা দলও খোঁজ চালাচ্ছে।




