খবর লাইভ : রাজ্যের ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানির দিনক্ষণ জানাল সুপ্রিম কোর্টে। আগামী সোমবার (১৬ জানুয়ারি) মামলাটি শুনানির জন্য উঠবে। যদিও এই মামলায় এখনও নতুন বেঞ্চ গঠন করা হয়নি। তবে এই সপ্তাহেই তা গঠন হয়ে যাবে বলে জানা গিয়েছে।
গত বছর মে মাসে কলকাতা হাই কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের যুক্তি, হাই কোর্টের সিদ্ধান্ত মেনে নিলে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। সরকারের পক্ষে যা বহন করা দুঃসাধ্য। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের (কনফেডারেশন) আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘বকেয়া ডিএ দিতে হলে রাজ্যের উপর বিশাল অঙ্কের আর্থিক বোঝা চাপবে এটা ঠিক। আবার এটাও ঠিক যে ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার।




