খবর লাইভ : হুমকি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।ঠিক তারপরই জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে হানা দেয় আয়কর।বুধবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আনন্দ বিড়ি ও সুতির শিব বিড়ি ফ্যাক্টারিতে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। অভিযান চলে তৃণমূল নেতার বাড়িতেও। এরপর সেখান থেকে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার করেন আয়কর আধিকারিকরা।কোথা থেকে বিপুল পরিমাণ টাকা এল, […]
Day: January 12, 2023
সিরিজ জয় ভারতের, লঙ্কানদের ৪ উইকেটে হারাল টিম ইন্ডিয়া
খবর লাইভ : ৫০ হাজার সমর্থকদের সামনে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলরা। এদিন ম্যাচ দেখতে আসেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ পকেটে পুরল ভারতীয় দল। বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকাননে লঙ্কানদের ৪ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং কে এল রাহুলের। […]
মোদিকে ‘বিবেকানন্দের নবরূপ’ বলে বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁর
খবর লাইভ : আজ বিবেকানন্দের জন্মদিনে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলনা করলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে।শুধু তুলনা টেনেই ক্ষান্ত হননি তিনি, আধুনিক ভারতে মোদিরূপেই বিবেকানন্দ ফের ধরাধামে অবতীর্ণ হয়েছে বলে দাবি করলেন সৌমিত্র। বৃহস্পতিবার বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে এ দিন বিষ্ণুপুর শহরের মাড়ুইবাজার এলাকায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন […]
কর্ণাটকে মোদির নিরাপত্তায় গলদ, নিরাপত্তা ভেঙে মালা পরানোর চেষ্টা
খবর লাইভ : ফের মোদির নিরাপত্তায় বড়সড় গলদ। এবার বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় যুব দিবসে কর্ণাটকের হুবলিতে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাস্তার দুপাশে তখন দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। তখনই হঠাৎ হাতে মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে পড়েন এক যুবক। তিনি গাড়ির কাছে প্রধানমন্ত্রীর গলায় মালা পরানোর […]
রাজ্যের ডিএ মামলায় নতুন বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের
খবর লাইভ :রাজ্যের ডিএ মামলা মামলাটি গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে। মামলাটি গিয়েছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। আগামী ১৬ জানুয়ারি এই মামলার শুনানি হবে।গত বছর ডিসেম্বরে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা থেকে সরে দাঁড়ান। তার প্রায় এক মাস পর নতুন বেঞ্চে গঠন করল সুপ্রিম কোর্ট। তবে […]
সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার নির্দেশ বিচারপতি মান্থার
খবর লাইভ : কলকাতা হাইকোর্টে তাঁর এজলাসের বাইরে বিক্ষোভের জের, আরও কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এজলাসের বাইরে সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার নির্দেশ দেন বিচারপতি মান্থা। তাঁর নির্দেশের পরই শুরু হয়েছে শনাক্তকরণের কাজ। অন্যদিকে, এজলাসের বাইরে একাংশের আইনজীবীদের বিক্ষোভের প্রতিবাদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারস্থ “লইয়ার্স ফর জাস্টিস” নামে আইনজীবীদের একটি সংগঠন। […]
স্বামীজির জন্মদিনে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস
খবর লাইভ : ১৯ শতকে বাংলা তথা ভারতের জাগরণের অন্যতম প্রধান পুরুষ বলাই যায় স্বামী বিবেকানন্দকে। যে সময় ভারতের একপ্রান্তে বয়ে চলেছে শিক্ষা সংস্কৃতির নবজোয়ার, তখনই ভাববাদী আন্দোলনের স্রোত ভাসিয়ে দিয়েছে দেশের বদ্ধমূল চিরাচরিত প্রথাকে। তারই প্রধান কাণ্ডারী বিবেকানন্দ। জাতি গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের ক্ষমতায়নের প্রাথমিক মাধ্যম। ১৮৬৩ সালের […]
উদ্বোধনের আগেই বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর
খবর লাইভ : উদ্বোধনের আগেই পাথর পড়ল বন্দে ভারত এক্সপ্রেসে । উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের পরে এ বার অন্ধ্রপ্রদেশ! দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে ক্ষতিগ্রস্ত হল সেমি হাই স্পিড ট্রেনের একটি জানালার কাঁচ। এদিন ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি অন্ধপ্রদেশ থেকে চালু হওয়ার কথা বন্দে ভারত এক্সপ্রেসের। উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র […]
বিজেপিকে আটকাতে ত্রিপুরা নির্বাচনে জোট সিপিএম-কংগ্রেসের, মন্তব্য সীতারাম ইয়েচুরির
খবর লাইভ :আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে কংগ্রেসের সঙ্গে জোট করতে চলেছে সিপিএম। বুধবার দলের রাজ্য কমিটির সঙ্গে বৈঠকের পর তেমনই ইঙ্গিত দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ত্রিপুরা নির্বাচনে আসনরফা কি হবে তা নিয়ে এখনও আলোচনা চলেছে দুদলের। সিপিএম কংগ্রেস জোটে এক আদাবাসী সংগঠন রয়েছে বলে সূত্রের খবর। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে মরিয়া সিপিএম। […]
চরম অব্যবস্থা যোশীমঠে! মুখ্যমন্ত্রীর নির্দেশ না মেনেই চলছে রাস্তা তৈরির কাজ
খবর লাইভ :একাধিকবার বারণ করলেও মানা হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ। এখনও যোশীমঠের কাছে চলছে রাস্তার কাজ। বর্ডার রোড অর্গানাইজেশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবারও সেখানে কাজ চলছে বলে খবর। গত ৮ জানুয়ারি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যোশীমঠে দাঁড়িয়ে বড় প্রকল্পের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু সে কথা কানে তোলেননি বর্ডার রোড […]










