Special News Special Reports State

পার্থকে জেলে গিয়ে দু’‌ঘণ্টা জেরা করল ইডি

0
(0)

খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে দু’‌ঘণ্টা জেরা করল ইডি।এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ এখন রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। শুক্রবার সকালে সেখানে গিয়েই তাঁর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তবে পার্থর থেকে কী কী জানতে চেয়েছেন ইডি আধিকারিকরা তা প্রকাশ্যে আসেনি। গত ১৮ আগস্ট পার্থকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার পর থেকে প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের দু’নম্বর সেলের বাসিন্দা পার্থ। প্রথমদিকে ভেঙে পড়লেও এখন বেশ সপ্রতিভ রয়েছেন পার্থ। ইডি সূত্রের দাবি, পার্থের ওই মানসিক অবস্থা অনেকটা কেটে গিয়েছে। ইডি সূত্রে খবর, শুক্রবার পার্থকে প্রায় দু’ঘণ্টা ধরে জেরা করা হয়েছে। বিভিন্ন বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছে। ধীরেসুস্থে ইডি আধিকারিকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এদিকে, আগামী ৩১ আগস্ট পার্থর জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ওই দিনই তাঁকে আবার বিশেষ ইডি আদালতে হাজির করানো হবে। তবে নিরাপত্তার কারণে সশরীরে নয়, ভার্চুয়ালি হাজির করানো হবে পার্থকে। সূত্রের খবর, তার আগে কিছু বিষয় পার্থের থেকে জানতে চাইছিলেন তদন্তকারীরা। তদন্তকারীদের মতে, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে।

আরও পড়ুনঃ কমিশনের সুপারিশ গ্রহণ রাজ্যপালের, ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী কল্পনা সোরেন ?

ইডি সূত্রের দাবি, পার্থের ওই মানসিক অবস্থা অনেকটা কেটে গিয়েছে। জেলের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সক্ষম হয়েছেন তিনি। তাঁর কথাবার্তা এবং চালচলনে তা স্পষ্ট। মানসিক ভাবে আগের চেয়ে সুস্থ আছেন বলে তার প্রভাব পার্থের শরীরেও পড়েছে। আগের চেয়ে শারীরিক ভাবেও সুস্থ আছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *