খবর লাইভ : লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর এখনও ক্লাব ফুটবলে যোগদান করেননি। রয়েছেন নিজের দেশেই। বড়দিনের ছুটি কাটিয়েছেন রোজারিওতে। এবার নতুন বছরের ছুটি কাটিয়ে ফেরার কথা প্যারিসে। তার আগে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার জন্য একটি বিশেষ আর্জেন্টিনার জার্সি অটোগ্রাফ করে পাঠালেন মেসি।
স্প্যানিশ ভাষায় একটি বার্তাও দিয়েছেন লিও। যার মানে জিভাকে বিশেষ উপহার। অনেক ভালোবাসা মেসির থেকে। যদিও ফুটবলের সঙ্গে ক্রিকেটের তুলনা চলে না, তবুও মেসির মতোই ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে তিনটে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি আর্জেন্টিনার ভক্ত।
এর আগে যখন মেসি কলকাতায় এসেছিলেন, তখনও তার থেকে অটোগ্রাফ সংগ্রহ করেছিলেন ধোনি। আসলে ক্রিকেটার হওয়ার আগে স্কুল এবং কলেজ জীবনে চুটিয়ে ফুটবল খেলেছেন ধোনি। গোল কিপিং করতেন ভাল। প্রয়োজনে স্ট্রাইকার খেলতে পারতেন। প্রাক্তন ভারত অধিনায়কের আমলেই ভারতের অনুশীলনের অনেকটা জুড়ে থাকত ফুটবল।
ব্যক্তিগত জীবনেও মেসির বড় ভক্ত মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেরও অনুরাগী মাহি। এক সময় গোলকিপিংও করতেন। ছোট থেকে আর্জেন্তিনা ও মারাদোনার ভক্ত। তাঁর মেয়ে জিভাও আর্জেন্টিনার ভক্ত। এর আগে মেসির অটোগ্রাফ সংগ্রহ করেছিলেন ধোনি। এবার তাঁর মেয়েকে সই করা একটি ১০ নম্বরের জার্সি উপহার দিলেন মেসি।
যা ৭ বছরের জিভা সিং ধোনির জীবনের সবচেয়ে বড় উপহার বলাই চলে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ধোনির কন্যা জিভা। ছবি ইতিমধ্যেই ভাইরাল। জার্সিতে মেসির সইয়ের ওপর লেখা, ‘জিভার জন্য’। সেই ছবি জিভার ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে’।




