খবর লাইভ : লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর এখনও ক্লাব ফুটবলে যোগদান করেননি। রয়েছেন নিজের দেশেই। বড়দিনের ছুটি কাটিয়েছেন রোজারিওতে। এবার নতুন বছরের ছুটি কাটিয়ে ফেরার কথা প্যারিসে। তার আগে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার জন্য একটি বিশেষ আর্জেন্টিনার জার্সি অটোগ্রাফ করে পাঠালেন মেসি। স্প্যানিশ ভাষায় একটি বার্তাও দিয়েছেন […]

