Special News Special Reports State

বড়দিনে কসবার গির্জায় মোমবাতির আগুনে দগ্ধ বালিকা

0
(0)

খবর লাইভ : বড়দিনে গির্জায় মোমবাতির শিখা থেকে অগ্নিদগ্ধ এক বালিকা। কসবার টেগোর পার্কের এক গির্জায় এই ঘটনা ঘটে রবিবার, উৎসবের বিকেলে। গুরুতর জখম ওই বালিকাকে চিকিৎসার জন্য মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন ঘটনাস্থলে থাকা কসবা থানার এক সাব-ইনস্পেক্টরও।

পুলিশ সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সেই সময় গির্জায় মোমবাতি জ্বালাচ্ছিলেন দর্শনার্থীরা। মেয়েটি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিল।অসাবধানতাবশত মোমবাতির শিখা থেকে আগুন লেগে যায় তার জামায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে সারা শরীরে।

ঘটনাস্থলে হাজির ছিলেন কসবা থানার এক সাব-ইনস্পেক্টর। মেয়েটির গায়ে আগুন লাগতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান তিনি। আগুন নেভাতে গিয়ে হাত পুড়ে যায় তাঁরও। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত পুলিশকর্মীর অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্য দিকে, অগ্নিদগ্ধ ওই বালিকাকে প্রথমে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মানিকতলা ইএসআইয়ে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে বালিকার।
আহত বালিকার বয়স ১০। তার বাড়ি কসবাতেই। বড়দিনের সন্ধ্যায় সে স্থানীয় গির্জায় বেড়াতে গিয়েছিল। তখনই ঘটে দুর্ঘটনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *