খবর লাইভ : তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দিন কয়েক আগে অভিযোগ এনেছিলেন শিবঠাকুর মণ্ডল।বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে তিনি গোপন জবানবন্দি দিলেন।অনুব্রতের বিরুদ্ধে অভিযোগ আনার ৪ দিন পর আজ বিকেল ৩টেয় শিবঠাকুরকে তলব করা হয়েছিল। বিচারকের সামনে গোপন জবানবন্দি দেওয়ার কথা স্বীকার করেন তিনি।বলেন, এটা বিচারাধীন বিষয়। আমি বিচার চাই।
আরও পড়ুনঃ তৃণমূলের সঙ্গে সর্বদলীয় প্রতিনিধিদলে থাকার প্রস্তাবে না করে দিলেন শুভেন্দু
বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর গত সোমবার অনুব্রতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। জানান, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। এরপরই মামলাটিতে অনুব্রতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অনুব্রত বর্তমানে রয়েছেন দুবরাজপুর থানায়।শিবঠাকুরের করা এই অভিযোগের পর আপাতত অনুব্রতের দিল্লিযাত্রা থমকে গিয়েছে।




