games Special News Special Reports

সেমিফাইনালে আর্জেন্টাইনদের রুখতে ডিসিপ্লিনড ফুটবল খেলতে চায় ক্রোয়েশিয়ানরা

0
(0)

খবর লাইভ : ক্রোয়েশিয়া কোচ বলছেন, ‘‘মেসির মতো ফুটবলারকে আটকাতে গেলে আমাদের ডিসিপ্লিনড ফুটবল খেলতে হবে।

আগামিকাল বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ। প্রথম ম‍্যাচে আর্জেন্টিনার মুখোমুখি ক্রোয়েশিয়া।তার আগে সর্তক লুকা মদ্রিচের দল। লুইস ভ্যান গল হতে চান না জলাটকো দালিচ। ডাচ কোচের মতো আগাম হুমকি না দিয়ে অঙ্ক কষে লিওনেল মেসির দৌড় থামাতে চাইছেন লুকা মদ্রিচদের কোচ। তারকাখচিত ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এবার সামনে মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি নিজেও। ইতিমধ্যেই চার-চারটে গোল করে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। মঙ্গলবার রাতের ম্যাচে মেসিই যে তাঁর দলের ঘুম কেড়ে নিতে পারেন, তা মেনে নিচ্ছেন দালিচও।

এই নিয়ে ক্রোয়েশিয়া কোচ বলছেন, ‘‘মেসির মতো ফুটবলারকে আটকাতে গেলে আমাদের ডিসিপ্লিনড ফুটবল খেলতে হবে। রক্ষণকে জমাট রাখতে হবে। ওকে বিন্দুমাত্র ফাঁকা জমি দেওয়া চলবে না। দিলেই বিপদে পড়ব।’’

দালিচ আরও বলেন, ‘‘বল পায়ে পেলে মেসি ভয়ঙ্কর। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে ব্রাজিল ম্যাচে আমরা দেখিয়েছি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে যে কোনও দলকে হারানো সম্ভব।’’ ক্রোট কোচের বক্তব্য, ‘‘মেসি আর্জেন্টিনা দলের আসল খেলোয়াড়। ও-ই খেলাটা নিয়ন্ত্রণ করে। তাই এক মুহূর্তের জন্যও ওকে চোখের আড়াল করা চলবে না।’’

এদিকে, ইতিহাস কিন্তু মেসিদের পক্ষে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে আর্জেন্তিনা হারে না! এর আগে যে চারবার (১৯৩০, ১৯৮৬, ১৯৯০ এবং ২০১৪) আর্জেন্তিনা সেমিফাইনালে উঠেছে, প্রতিবারই জিতেছে। ১৯৭৮ সালে দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপ জেতার পথে অবশ্য আর্জেন্তিনাকে সেমিফাইনাল খেলতে হয়নি। সেবার টুর্নামেন্ট হয়েছিল আলাদা ফরম্যাটে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *