Special News Special Reports State

কলকাতা মেডিক্যালের আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা চিকিৎসকদের

0
(0)

খবর লাইভ : কলকাতা মেডিক্যালের আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন চিকিৎসকরা৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াও রবিবার আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার কথা জানান ৷

তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা দিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেস এবং কলেজ কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছিল যেখানে বলা হয় আগামী ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন হবে । কিন্তু তারপর যখন তাঁরা নিজেরা বুঝতে পারেন যে এই নির্বাচনটা হলে তাঁরা হেরে যেতে পারেন, তখন তাঁরাই এই ভোটটা হতে দিচ্ছেন না । ভোট হতে না-দেওয়া অগণতান্ত্রিক একটা কাজ। নিজেদের পরাজয় বুঝে যখন এই কাজটা করছেন । এটা কখনও একটা ভালো বার্তা নয় । এর বিরুদ্ধাচারণ করে ছাত্র-ছাত্রীরা বেশ কিছুদিন ধরে অনশন করছেন । বহু পড়ুয়াই অসুস্থ হয়ে পড়েছেন ।

শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু এর পরেও জটিলতা কাটেনি। মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক করা হবে। সেই বৈঠকে আলোচনার পর কোনও সমাধান পাওয়া যাবে কি না, সে দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক এবং আন্দোলনরত পড়ুয়ারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *