খবর লাইভ: রামপুরহাট-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বাগটুই-কাণ্ডের রায়ে আদালত জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য যেন সহযোগিতা করে। তার পর সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দেয় আদালত। জানানো হয়, যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে দোষীদের।
এমনকি, বগটুই-কাণ্ডে ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।শুধু অভিযুক্তরা নন, এই ঘটনায় কাউকে সন্দেহ করা হলে, তাঁকেও গ্রেফতার এবং হেফাজতে নিতে পারবে সিবিআই,অর্থাৎ সিবিআইয়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিল হাই কোর্ট।
আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে
এরই পাশাপাশি, ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল হাই-কোর্টের তরফ থেকে। সত্য উদ্ঘাটনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি শ্রীবাস্তব।
# Rampurhat Case
#highcourt
#CBI




