খবর লাইভ : ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে টাইগাররা। আজ চট্টগ্রামের জহুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট করতে নেমে দুর্দান্ত করছে টিম ইন্ডিয়া।
চট্টগ্রামে বিরাট কোহলির শতরান। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের শেষ ম্যাচে শতরান এল ভারতের প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭২তম শতরান করে ফেললেন তিনি। টপকে গেলেন রিকি পন্টিংকে। সামনে শুধু সচিন তেন্ডুলকর।
আরও পড়ুনঃ চেন্নাইয়ে মন্দৌসের তাণ্ডবে লন্ডভন্ড মেরিনা বিচ
তৃতীয় এক দিনের ম্যাচে দ্বিশতরান করেন ঈশান কিশন। তাঁর যোগ্য সঙ্গী হয়ে উঠলেন বিরাট। এক দিনের ক্রিকেটে নিজের ৪৪তম শতরান করে ফেললেন তিনি। শনিবার ছক্কা মেরে শতরান করলেন বিরাট। ইবাদত হোসেনের বলে শতরান করলেন তিনি।




