games Special News Special Reports

রুদ্ধশ্বাস ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারলো ব্রাজিল, সেমিফাইনালে মদ্রিচরা  

0
(0)

খবর লাইভ : বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত গোলে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। এই গোলে দারুণ এক কীর্তিও গড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। জাতীয় দল ব্রাজিলের হয়ে ফুটবল কিংবদন্তি পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করলেন নেইমার।

ব্রাজিল ভেবেছিল তারা সেমিফাইনালে উঠে গিয়েছে। মুহূর্তের অসাবধানতায় গোল খেয়ে বসে তারা। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ।
প্রথম থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করছে ক্রোয়েশিয়া। ব্রাজিলকে খেলার জন্য একটুও খোলা জায়গা দিচ্ছি ল না তারা। বলের নিয়ন্ত্রণ বেশি ছিল ক্রোয়েশিয়ার পায়ে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধ গোল শূন্যভাবে শেষ হওয়ার পর অতিরিক্ত টাইমে দুই দলই গোল করে বসে ।শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে।
টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ক্রোয়েশিয়া। লড়াকু ফুটবল খেলে এবারকার মতন বিশ্বকাপ থেকে বিদায় নিলেন নেইমার ব্রিগেড। অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ১১৭ মিনিটের মাথায় গোল পরিশোধ করেন ক্রোয়েশিয়ার ব্রুনো পেতকোভিচ। শেষে টাইব্রেকারে দুটি গোল মিস করে চোখের জলে বিদায় নেয় ব্রাজিল। দর্শকদের নজরকারে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। নেইমার, পাতুকার, রিচার্লিসনের একের পর এক শট সেভ করেন লিভাকোভিচ।
সেমিফাইনালে জায়গা করার লড়াইয়ে শুক্রবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ভারতীয় সময় রাত সাড়ে ৮ টায় কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে ব্রাজিল ক্রোয়েশিয়া। ম্যাচের ১০ মিনিটে সাজানো আক্রমণে ওঠে ব্রাজিল। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করে রাফিনহা। তবে সেখান থেকে ক্রস করতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ১২ মিনিটে ডান দিক থেকে ক্রস করেন মারিও প্যাসালিচ তবে তাতে পা ছোঁয়াতে ব্যর্থ হন ওসিপ জুরানোভিচ। এরপর ম্যাচের ১৪ মিনিটে কর্নার পায় ক্রোয়েশিয়া। তবে সেখান থেকে সুবিধা করতে পারেনি তারা।

আরও এক বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ২-৪ ব্যবধানে হেরে গেল তারা। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। অতিরিক্ত সময়ে ব্রাজিলের নেমার গোল করলেও শেষ দিকে সমতা ফেরান ব্রুনো পেটকোভিচ। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ বাঁচিয়ে দেন রদ্রিগোর শট। চতুর্থ শটে মার্কুইনোস পোস্টে মারেন। ক্রোয়েশিয়া চারটিতেই গোল করেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *