Special News Special Reports State

কমান্ড হাসপাতালে নিয়ে আসা হল অনুব্রতকে

0
(0)

খবর লাইভ : কমান্ড হাসপাতালে নিয়ে আসা হল অনুব্রত মণ্ডলকে। স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য বরিবার সকাল সাড়ে দশটা নাগাদ কম্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয় বীরভূমের তৃণমূল সভাপতিকে। গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আসানসোলের সিবিআইয়ের আদালতে তোলা হলে তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গত শুক্রবারই সিবিআই তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য।

আরও পড়ুনঃ বাড়ির মাছের ঝোল, আলু-পোস্ত খেলেন কেষ্ট

এ দিন, সিবিআইয়ের কনভয় করে নিজাম প্যালেস থেকে কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলের শারীরিক অবস্থা খতিয়ে দেখছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড। ওই বোর্ডে রয়েছেন শল্যচিকিৎসা, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা। আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিশচুলার সমস্যা রয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *