Special News Special Reports State

প্রমাণ লোপাটের আশঙ্কা! নিয়োগ মামলায় এখনই সব তথ্য সামনে আনতে চায় না সিবিআই

0
(0)

খবর লাইভ : সব তথ্য সামনে আনলে অনেক প্রমাণ লোপাটের আশঙ্কা। আর সেকারণেই নিয়োগ মামলার সব তথ্য প্রকাশ্যে আনা যাবে না বলে কলকাতা হাই কোর্টকে সাফ জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই-এর আইনজীবী এমনই আশঙ্কাপ্রকাশ করেন বলে খবর।

নিয়োগ মামলার তদন্ত দ্রুত শেষ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর সেকারণেই মামলার তদন্তে হাইকোর্টের তরফে গঠন করা হয়েছে বিশেষ বেঞ্চও। এবার সেই বেঞ্চের কাছেই সংশয়প্রকাশ করলেন সিবিআইয়ের আইনজীবী। যদিও বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। মামলার পরবর্তী শুনানি হবে ৯ জানুয়ারি। ওই দিনই শীর্ষ আদালতের নির্দেশের দু’মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে। এ বিষয়ে রাজ্যের কাছেও হলফনামা তলব করেছে আদালত।

শীর্ষ আদালতের নির্দেশ মত, আগামী ২ মাসের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিন ওই মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইয়ের কাছে নিয়োগ মামলার রিপোর্ট তলব করে। তখনই একথা বলেন সিবিআইয়ের আইনজীবী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *