games Special News Special Reports

পর্তুগাল শিবিরের অশান্তি বেআব্রু,মাঝপথেই ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন রোনাল্ডো !

0
(0)

খবর লাইভ : প্রথম একাদশে সুযোগ না পেয়েও দল নির্বাচনের প্রশংসা করেছেন। আবার দলের বাকি ফুটবলাররা যখন উল্লাস করছেন, তখন দল থেকে দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সতীর্থদের সঙ্গে অনুশীলনও করছেন না। সবমিলিয়ে অশান্তি বেড়েই চলেছে পর্তুগাল শিবিরে। জানা গিয়েছে, কোচের উপর রোনাল্ডো এতটাই রেগে গিয়েছিলেন যে বিশ্বকাপের মাঝেই ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যেতে চেয়েছিলেন। সতীর্থরা বোঝানোর পর শান্ত হন। কিন্তু তাঁর রাগ এখনও কমেনি। ফলে মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামার আগে অশান্তির আগুন অব্যাহত।

আরও পড়ুনঃ শিয়ালদহ ট্রেন দুর্ঘটনায় অভিযুক্ত চালককে বরখাস্ত করল রেল

জানা গিয়েছে, পর্তুগিজ দলের অনুশীলনে যোগ দেননি রোনাল্ডো। সেই অনুশীলনে আগের ম্যাচের প্রথম একাদশের ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন কোচ ফের্নান্দো স্যান্টোস। বাকিরা অনুশীলন করছিলেন। তাঁদের সঙ্গে অনুশীলন করতে চাননি রোনাল্ডো। তার বদলে প্রথম একাদশের ফুটবলারদের সঙ্গে জিমে সময় কাটান তিনি।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেশ উত্তপ্ত কথাবার্তা হয়েছে কোচ সান্তোস এবং রোনাল্ডোর মধ্যে। তবে কিছু ক্ষণের মধ্যে ‘হুঁশ ফেরে’ রোনাল্ডোর। তাঁর দলে থাকা কতটা জরুরি, সেটা তিনি বুঝতে পারেন এবং দেশে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *