Special News Special Reports State

৮ লক্ষ টাকার বিনিময়ে বেসরকারি বিএড ও ডিএলএড কলেজকে ছাড়পত্র দিতেন পার্থ, চার্জশিটে দাবি ইডির

0
(0)

খবর লাইভ : টাকার বিনিময়ে বেসরকারি বিএড এবং প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (ডিএলএড)-কে ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করে দিতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে এমন অভিযোগই করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নিয়োগ দুর্নীতি মামলাতে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে কিংপিন বলছে ইডি। আদালতে জমা দেওয়া চার্জশিটে একের পর এক বিস্ফোরক দাবি করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। ইডির দাবি, বিভিন্ন বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্যে মোটা অঙ্কের টাকা তুলতেন মানিক। এমনকি সেই টাকা যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও। আর সেই টাকার বিনিময়ে বেসরকারি বিএড এবং প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (ডিএলএড)-কে ছাড়পত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী দিতেন বলেও দাবি ইডির। এমনকি মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডলকে সামনে রেখেও নানা ভাবে তোলাবাজি চলত বলেও দাবি তদন্তকারী সংস্থার।

কেন্দ্রীয় সংস্থার দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এক অভিযুক্ত ‘মিড্লম্যান’ তাপস মণ্ডল জেরায় তাদের ওই তথ্য জানিয়েছেন। শুধু পার্থ নন, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও ‘স্বীকৃতি’ দেওয়ার বিনিময়ে কলেজগুলির কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরার মুখে তাপস জানিয়েছেন, ২০১১ সালের ডিসেম্বরে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে গিয়েছিলেন তিনি। শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলির প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন হয়। সেই কমিটির সদস্য হিসাবেই পর্ষদের দফতরে গিয়েছিলেন তাপস। তিনি ইডিকে জানিয়েছেন, প্রশিক্ষণ কলেজগুলির স্বীকৃতি পেতে যে সমস্যা হয়, তা জানাতেই মূলত ওই দফতরে গিয়েছিলেন। তখন পর্ষদের সভাপতি ছিলেন মানিক। সেখানেই মানিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তার পর প্রশিক্ষণ কলেজগুলির সঙ্গে পার্থ এবং মানিকের একমাত্র যোগসূত্র হয়ে উঠেছিলেন তিনিই।
একই ভাবে, ডিএলএড কলেজ মসৃণ ভাবে চালানোর জন্য প্রথমে শিক্ষা দফতরের ‘ছাড়পত্র’ নিতে হত। তার পর এসটিই এবং শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের ‘স্বীকৃতি’ প্রয়োজন পড়ত।নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে, মন্ত্রী হিসাবে পার্থ বেসরকারি বিএড এবং ডিএলএড কেন্দ্রগুলিকে ছাড়পত্রের ব্যবস্থা করে দিতেন। টাকার বিনিময়ে তিনি স্বীকৃতির ব্যবস্থাও করে দিতেন বলেও উল্লেখ রয়েছে। এ জন্য কলেজের আসন সংখ্যার উপর ভিত্তি করে ৬ থেকে ৮ লক্ষ টাকা পার্থ নিতেন বলে ইডির দাবি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *