games Special News Special Reports

হ‍্যাটট্রিক রামোসের, সুইসদের ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

0
(0)

খবর লাইভ : কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি মরক্কো। পর্তুগালের হয়ে হ‍্যাটট্রিক করেন গনসালো রামোস।

বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল পর্তুগাল। মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিল পর্তুগিজরা। এদিন সুইসদের বিরুদ্ধে রোনাল্ডোকে ছাড়াই প্রথম একাদশে রাখলেন না পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি মরক্কো। পর্তুগালের হয়ে হ‍্যাটট্রিক করেন গনসালো রামোস।

আরও পড়ুনঃ গ্রুপ C গ্রুপ D পদে অযোগ্য ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব সিবিআইয়ের

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় পর্তুগাল। যার ফলে মাচের ১৭ মিনিটের মাথায় গোল পেয়ে যায় পর্তুগাল। পর্তুগালের হয়ে ১-০ করেন গনসালো রামোস। থ্রো থেকে বক্সের মধ্যে রামোসকে পাস দেন জোয়াও ফেলিক্স। প্রথম পোস্টে থাকা গোলরক্ষকের পাস দিয়ে জোরালো শটে গোল করেন রামোস। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন গোলরক্ষক। রোনাল্ডোর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান রামোস। আর সুযোগ পেয়েই সৎ ব‍্যবহার করলেন তিনি। এরপর পাল্টা আক্রমণ চালায় সুইজারল্যান্ড। ম‍্যাচের ৩০ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক পায় তারা। বাঁ পায়ে শাকিরির জোরালো ফ্রিকিক গোলরক্ষকের হাতে লেগে কর্নার হয়ে যায়। এরই মধ‍্যে ফের আক্রমণে ঝাঁপায় পর্তুগাল। ম‍্যাচের ৩৩ মিনিটে গোল করে পর্তুগালকে ২-০ এগিয়ে দেন পেপে। কর্নার থেকে জোরালো হেডে বল জালে জড়িয়ে দিলেন তিনি। ম‍্যাচের প্রথমার্ধে ফলাফল থাকে ২-০।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে পর্তুগাল। যার ফলে ম‍্যাচের ৫১ মিনিটে ৩-০ এগিয়ে যায় তারা। পর্তুগালের হয়ে ৩-০ করেন সেই রামোস। এর ঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে ফের এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালের হয়ে ৪-০ করেন রাফায়েল গুয়েরেইরো। বক্সের বাইরে বল পেয়ে গতি বাড়িয়ে বক্সে ঢোকেন তিনি। তার পরে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন গুয়েরেইরো। এরপর পাল্টা আক্রমণ চালায় সুইসরা। যার ফলে ম‍্যাচের ৫৮ মিনিটে এক গোল শোধ করে তারা। সুইজারল্যান্ডের হয়ে ১-৪ করেন আকাঞ্জি। এরপর ফের আক্রমণের ঝাঁপায় পর্তুগাল। ম‍্যাচের ৬৭ মিনিটে ৫-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালের হয়ে পঞ্চম এবং নিজের হ‍্যাটট্রিক গোল করেন সেই রামোস। ম‍্যাচের ৭৩ মিনিটে মাঠে নামেন রোনাল্ডো। রামোসের পরিবর্তে মাঠে নামেন তিনি। এরপর ফের আক্রমণে ঝাঁপায় পর্তুগাল। যার ফলে ম‍্যাচের ইনজুরি সময়ে গোল করে পর্তুগালের হয়ে ৬-১ করেন লিয়াও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *