Special News Special Reports

Election Commission : ভাইরাল ভিডিও ক্লিপ! তৃণমূল বিধায়কের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

0
(0)

খবর লাইভ : আগামী এক সপ্তাহ কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর ভাইরাল ভিডিও ক্লিপের পর এমনই ‘শাস্তি’ ঘোষণা করল কমিশন।

আরও পড়ুন- Bogtui Case: সিবিআইয়ের ‘ব্রহ্মাস্ত্র’ নাজিমার মৃত্যুকালীন জবানবন্দি, বগটুই কাণ্ডে চাপে অভিযুক্তরা

যদিও বিধায়কের দাবি , ওই ভিডিও অনেকদিন আগের।
তাঁর এই ভিডিওর প্রেক্ষিতে থানায় এফআইআর দায়ের করে বিজেপি। এফআইআরে বলা হয়, তৃণমূল বিধায়কের এ হেন হুমকি গণতন্ত্রের পক্ষে বিপদ্‌জনক। এই পরিস্থিতিতে সুষ্ঠু ভোট কী ভাবে হবে, তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। তার পরেই তৃণমূল বিধায়কের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন।

আগামীকাল ৩০ মার্চ, বুধবার সকাল ১০ টা থেকে আগামী ৬ এপ্রিল রাত ৮ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামী ৭ দিন কোনও প্রচারে থাকতে পারবেন না তৃণমূল বিধায়ক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *