National Special News Special Reports

শিক্ষা ব্যবস্থার বেহাল দশা উত্তরাখণ্ডে, বন্ধ হচ্ছে ৩ হাজারের বেশি স্কুল

0
(0)

খবর লাইভ :বিজেপি শাসিত উত্তরাখণ্ড রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। পড়ুয়াদের অভাবে পাহাড়ি এই রাজ্যে বন্ধ হতে চলেছে ৩ হাজারের বেশি স্কুল। যেসব স্কুলে পড়ুয়ার সংখ্যা কম সেগুলি বন্ধ করবে উত্তরাখণ্ড সরকার। জানা গিয়েছে, পাহাড়ি এই রাজ্যের যে সব স্কুলে ৫ বা তার কম পড়ুয়া। এবং শহরাঞ্চলে যে সব স্কুলে ১০ এর কম পড়ুয়া সেই স্কুলগুলি আপাতত বন্ধ করবে সরকার।

এপ্রসঙ্গে উত্তরাখণ্ডের শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিক বংশীধর তিওয়ারি বলেন, “শিক্ষা দপ্তর সাময়িক ভাবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের যে সব স্কুলে ১০ বা তার কম পড়ুয়া রয়েছে সেগুলি বন্ধ করার। পাহাড়ি অঞ্চলের যে সব স্কুলে ৫ বা তার কম পড়ুয়া, শহরাঞ্চলে যে সব স্কুলে ১০ বা তার কম পড়ুয়া, সেগুলি বন্ধ রাখা হবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের যে স্কুলগুলিতে পাঁচের কম পড়ুয়া, সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। এই সব স্কুলগুলির পড়ুয়াদের কাছাকাছি ভাল স্কুলগুলিতে পাঠানো হবে।” একইসঙ্গে তিনি জানান, স্কুলগুলি বন্ধ করা হচ্ছে সেগুলি পাকাপাকিভাবে বন্ধ করা হচ্ছে না। সাময়িকভাবে এগুলি বন্ধ হচ্ছে।

উল্লেখ্য, করোনাকালে দেশজুড়ে তাৎপর্যপূর্ণভাবে কমে গিয়েছিল স্কুলছুটদের সঙ্খ্যা। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ি, ২০২১-২২ সালে কোভিডের কবলে পড়ে বন্ধ হয়েছে ২০ হাজার স্কুল। প্রাক-প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ১১ লক্ষ ৫০ হাজার থেকে কমে গিয়েছে ১০ শতাংশ। সেই অবস্থার রেশ এখন কাটেনি উত্তরাখণ্ডে। পরিস্থিতি এমন পরযায়ে পৌছেছে যে বন্ধ করে দিতে হচ্ছে রাজ্যের ৩ হাজার স্কুল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *