Special News Special Reports

কয়লা নেই, আঁধারে ডুবতে পারে রাজধানী!

0
(0)

খবর লাইভ : কয়লার অভাবে কার্যত থমকে যেতে পারে রাজধানী দিল্লির বেশ কিছু পরিষেবা। দিল্লি সরকারের তরফ থেকে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে। বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিমাণ কয়লা মজুত থাকছে না, সেই কারণে যে কোনও দিল্লি সরকারের তরফ থেকে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে,। বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিমাণ কয়লা মজুত থাকছে না, সেই কারণে যে কোনও সময় দিল্লির গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক জায়গা, যেমন অফিস, এ ছাড়া অত্যাবশ্যকীয় পরিষেবার স্থান যেমন মেট্রো বা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হতে পারে, তাতে ব্যহত হতে পারে পরিষেবা। ইতিমধ্যে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন, তিনি কেন্দ্রকে এই নিয়ে চিঠিও লিখে দাবি করেছেন যেন কয়লার সরবরাহ ঠিক রাখা হয়। তার পর শুক্রবার আবার সত্যেন্দ্র জৈন দাবি করেছেন, যে খানে ২১ দিনের কয়লা মজুত থাকার কথা, সেখানে এক দিন চালানোর মতোও কয়লা মজুত নেই দিল্লিতে। তিনি দাবি করেছেন, চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে রাজধানী।

আরও পড়ুন– আদালত অবমাননার দায়ে রুল জারি মুখ্যসচিব, অর্থসচিব এবং পরিবহণ দফতরের প্রধান সচিবের বিরুদ্ধে
দিল্লি সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দাদরি-২ ও উঞ্চাহার পাওয়ার স্টেশনের থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই দিল্লির গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র যেমন দিল্লি মেট্রো, হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দিতে পারে। দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিদ্যুৎকেন্দ্রগুলি থেকে দিল্লির মোট প্রয়োজনীয় বিদ্যুতের ২৫-৩০ শতাংশ সরবরাহ করা হয়। সেখানেই কয়লার ঘাটতি দেখা দিচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *