International Special News Special Reports

মার্কিন মুলুকে ভরা মার্কেটে বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে ২০

0
(0)

খবর লাইভ : মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। ঘটনার সময় সুপার মার্কেটের ভিতর প্রচুর মানুষ। আচমকা সেখানে

এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। এই ঘটনায় কমপক্ষে ১০ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন বলে খবর। গুলির আঘাতে অনেকেই গুরুতর জখম হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, ভার্জিনিয়ার চেসাপিকের একটি ওয়ালমার্ট ডিপার্টমেন্টাল স্টোরে হামলা চালায় আততায়ী। তবে কেন ওই যুবক হামলা চালালেন তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় সময় রাত ১০টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। আততায়ী হামলার জন্য কেন ওই সুপার মার্কেটকেই বেছে নিলেন তাও এখনও জানা যায়নি। সুপারমার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, এই আচমকা হামলায় তারা হতভম্ব।

এমারজেন্সি নম্বর ৯১১-তে ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুলেন্স। পুলিশ ধরে ফেলবে বুঝতে পেরেই আততায়ী ওই যুবক আত্মহত্যা করে বলে অনুমান। মৃতদের অনেকেই সুপার মার্কেটের কর্মী বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভার্জিনিয়ার সেনেটর এল লুইস লুকাস। তিনি বলেন, “যতদিন না আমাদের দেশের এই বন্দুক হিংসা নামক মহামারির প্রতিকার হয়, ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারবো না”! এই ঘটনার ২৪ ঘন্টা। আগেই কলোরাডোর একটি নাইট ক্লাবে বন্দুকবাজের হামলায় প্রাণ হারান ৫জন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *