Special News Special Reports State

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা অখিল গিরির পুত্র সুপ্রকাশের

0
(0)

খবর লাইভ : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বলে জানিয়ে দিলেন রাজ্যের শাসক দলের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। সম্প্রতি বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু রামনগরে একটি জনসভা করেছিলেন। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মূকে নিয়ে করা অখিলের মন্তব্যের সমালোচনার পাশাপাশি সুপ্রকাশকেও আক্রমণ করেন তিনি। তারই জবাব দিতে এই মানহানির মামলা করেছেন বলে জানিয়েছেন সুপ্রকাশ।

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরে অখিল গিরির গড় রামনগরের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “দেখতে পাচ্ছেন নাকি অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্র্যাজুয়েটও নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি।”

সেই সময় পাল্টা প্রতিক্রিয়াতে সুপ্রকাশ গিরি শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছিলেন। তাঁর দাবি, “শুভেন্দু একজন ওপেন ইউনিভার্সিটি পাশ করা লোক, যার কোনও শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষারোপ করছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, শুভেন্দু অধিকারী নেতাজি ওপেন ইউনিভারসিটি থেকে পাশ করেছে। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে জালিয়াতি করেছেন। ২০০৭ সালে পরীক্ষা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরের বেলদায় পরীক্ষা দিতে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি।”

হুঁশিয়ারি সত্যি করে আজ, মঙ্গলবার সকালে সুপ্রকাশ গিরির আইনজীবী শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে শুভেন্দুর বক্তব্যের ওই অংশটি — “দেখতে পাচ্ছেন নাকি অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্র্যাজুয়েট নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *