Special News Special Reports State

ক্ষমা না চাইলে, শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ করানোর হুঁশিয়ারি তৃণমূলের 

0
(0)

খবর লাইভ : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে তৃণমূল। কিন্তু রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে যে ‘কুরুচিকর’ মন্তব্য করা হয়েছে, তার জন্য এখনও ক্ষমা চাননি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ক্ষমা না চাইলে, তাঁকে দিয়ে বীরবাহার জুতো পালিশ করানোর হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণালের এই মন্তব্যকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বিজে

এদিন কুণাল ঘোষের আক্রমণের তালিকায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । কুণাল বলেন ,আমাদের দলের এক বেইমান বিশ্বাসঘাতক, গর্দ্দার হঠাৎ হিন্দু সেজেছে। দেশি হিন্দু। সিবিআই, ইডির হাত থেকে বাঁচতে বিজেপির ঘরে বসে রয়েছে। আমরা আজও সিবিআই, ইডির সামনে মাথা উঁচু করে চোখ তুলে লড়াই করে যাচ্ছি। আর কাপুরুষ, বেহায়া, নির্লজ্জ, শুভেন্দু বিজেপির দরজায় বেঁধে রাখা কুকুরের মত ঘেউঘেউ করছে।

আরও পড়ুনঃ ঢাকার  আদালত চত্বর থেকে  জঙ্গি ছিনতাই !

তবে এদিনের সভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে দলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, আপনাদের এই এলাকায় ভালো কাজ হচ্ছে। হিমুল দুধ আপনাদের জেলায় একটা ইতিহাস করতে যাচ্ছে। যারা গো-পালন করেন, বাড়িতে গরু আছে তাঁদের আয় এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। মিমুল কো অপারেটিভ আপনাদের থেকে দুধ কিনবে। ইতিমধ্যে কারখানাও তৈরি হয়েছে। এই দুধ থেকে ছানা, পেঁড়া, মিষ্টি দই এমনকি কলকাতার বাজারেও দুগ্ধজাত একাধিক পণ্য সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *