খবর লাইভ : রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে আগামী দু’সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট হলফনামা দিয়ে আদালতে জানাতে হবে পুলিশকে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
এ বিষয়ে হলফনামা দিয়ে অখিলকেও নিজের বক্তব্য জানাতে হবে বলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে আগামী দু’সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট হলফনামা দিয়ে আদালতে জানাতে হবে পুলিশকে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
এ বিষয়ে হলফনামা দিয়ে অখিলকেও নিজের বক্তব্য জানাতে হবে বলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
নন্দীগ্রামে একটি জনসভায় দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রামনগরের তৃণমূল বিধায়ক অখিলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। কলকাতা হাই কোর্টে তার শুনানিতে রাজ্য সরকার এই কথা জানিয়েছে।