Special News Special Reports State

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

0
(0)

খবর লাইভ : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোটের বিচারক ১১ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুনঃ চোলাই মদ ও বেআইনি কাজ জাঙ্গিপাড়ায় রমরমিয়ে চলার অভিযোগ

২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের বাদলনগর এলাকায় জয়গুরু জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। ওই বছর ২ মে আলিপুরদুয়ার থানায় ওই ঘটনার অভিযোগ জমা দেন সোনার দোকানের মালিক রতন ঘোষ। ওই মাসেই আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়াতে পাল জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। ১৩ মে ওই চুরির ঘটনায়ও আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়। এই দুই সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামানিক। প্রথম ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বিরুদ্ধে আই পি সি ৪৫৭,৩৮৫ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু হয়। দ্বিতীয় চুরির ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৬১, ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। এই দুই মামলার বিচার বারাসাতের এমএলএ, এমপি আদালতে বিচারের জন্য গিয়েছিল। কিন্তু হাইকোর্টের অনুমতি ক্রমে এই দুই মামলা ফের আলিপুরদুয়ারের ট্রায়াল কোর্টে চলে আসে। আর ১১ নভেম্বর আলিপুরদুয়ারের আদালত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *