Entertainment National Special News Special Reports

বিপাশা করণের জীবনে রাজকন্যার আগমন !

0
(0)

খবর লাইভ : অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। করণ বিপাশার (Bipasha Basu) জীবনে এল নতুন মানুষ। মা হলেন বঙ্গ তনয়া। খবর ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে (Internet) শুভেচ্ছায় ভাসছেন নতুন মা-বাবা।

২০১৬ সালের ৩০ এপ্রিল মুম্বইয়ে (Mumbai)সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। বছরের মাঝামাঝি সময়েই সন্তান আসার খবর অনুরাগীদের জানিয়েছিলেন বিপাশা- করণ (Bipasa Karan)। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’ সোশ্যাল মিডিয়ায় বিপাশার বেবি বাম্পের ছবি রীতিমতো ভাইরাল হয়।

আরও পড়ুনঃ ডেঙ্গু রোধে, এবার মশার লার্ভার খবর দিলেই মিলবে পুরস্কার !

একাধিক বিশেষ ফটোশ্যুট থেকে সাধভক্ষণ, সবকিছুর ছবিই অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নেন অভিনেত্রী। সূত্রের খবর শনিবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের (baby girl) জন্ম দিলেন অভিনেত্রী। বাবা হয়ে খুশি বিপাশার স্বামী করণ সিং গ্রোভারও (Karan Singh Grover)। নতুন বাবা-মা’কে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু সেলেব্রিটি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *