Special News Special Reports State

পঞ্চায়েতে মতুয়া ভোটের রাশ টানতে এখন থেকেই ময়দানে মমতা

0
(0)

খবর লাইভ :পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে। এখন থেকেই ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল।
গত বিধানসভায় নদিয়া থেকে তৃণমূলের চেয়ে মতুয়া ভোট অনেকটাই বেশি পেয়েছিল বিজেপি। সেই মতুয়া ভোটের পালে হাওয়া টানতেই পঞ্চায়েতের আগে ময়দানে নামছেন খোদ তৃণমূল নেত্রী। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তাঁর জেলা সফর। আর এই সফরে মতুয়া ভোট টানতে রাসের মেলাকেই পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কৃষ্ণনগর যাবেন তৃণমূল নেত্রী। ৯ তারিখ কৃষ্ণনগরে প্রশাসনিক সভার পাশাপাশি মায়াপুর-শান্তিপুরের রাসযাত্রা ঘুরে দেখাবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছরের শাসনকালে কখনও নদিয়ার রাস উৎসব দেখেননি তিনি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নদিয়া জেলার একটা বড় অংশ জুড়ে মতুয়া সম্প্রদায়ের বাস। সেই মতুয়া ভোটে বড়সড় ভাগ বসিয়েছিল বিজেপি। লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও মতুয়া অধ্যুষিত একাধিক আসনে জেতে গেরুয়া শিবির। যা পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের যথেষ্ট মাথাব্যাথার কারণ। তাই রাসকে সামনে রেখেই জনসংযোগের রাশ পঞ্চায়েত ভোটের আগে নিজের হাতেই রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
১০ তারিখ হবিবপুরে হবে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক। তারপর মমতা কলকাতায় ফিরবেন। এমতাবস্থায় আগামী ৯ তারিখের রাজনৈতিক জনসভাটি অত‌্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত দলীয় নেতৃত্বের। ওই মঞ্চ থেকে বর্তমান সময়ে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে তৃণমূলের বার্তা তুলে ধরবেন জননেত্রী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *