খবর লাইভ : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের(anubrato mondal) অস্বস্তি আরও বাড়ল। এমনিতেই জেলবন্দি হয়ে রয়েছেন গরু পাচার মামলায়। এরপর একের পর এক অন্য মামলায় তাকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার বীরভূমে লটারি রহস্য ভেদ করতে তাঁকে জেরা করার সিদ্ধান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
গরু পাচার-কাণ্ডে অনুব্রতকে জেরা করতে শনিবারই আসানসোল জেলে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। তাদের জেরার মূল লক্ষ্য অনুব্রতর লটারিতে পাওয়া এক কোটি টাকার উৎস।
২০২১ সালে লটারিতে অনুব্রত ১ কোটি টাকা পেয়েছিলেন বলে বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল। যদিও সেসময় অনুব্রত তা অস্বীকার করেন। তদন্তে নেমে সিবিআই জেনেছে, নানা হাত ঘুরে সেই লটারির টিকিট অনুব্রতর কাছে আসে।
আরও পড়ুনঃ এবার দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপানে জরিমানা, জারি নির্দেশিকা
গত কদিন ধরে সিবিআই(cbi) অফিসাররা একাধিক লটারি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করেন। সেই সূত্রেই এবার সিবিআই অনুব্রতকেও জেরা করছে। সিবিআই জানতে চাইছে, কীভাবে তাঁর কাছে ওই লটারির টিকিট(lottery) পৌঁছল। টিকিট পেতে কোনওরকম প্রভাব খাটানো হয়েছিল কি না তা জানার চেষ্টা করছে তারা। তিনি কী সত্যিই টাকা পেয়েছিলেন? এটা জানাই এখন লাখ টাকার প্রশ্ন , সিবিআইয়ের কাছে।
তাঁর মেয়ে সুকন্যাকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দিল্লিতে তাঁকে তিন বার হাজিরা দিতে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে ফের তাঁকে নোটিস দিয়ে তলব করা হতে পারে বলে জানা গিয়েছে। সুকন্যার সম্পত্তির উৎস জানতে চাইছেন তদন্তকারীরা।



