খবর লাইভ : গোটা বিশ্বে পরিষেবা ব্যাহত হল গুগলের। আজ, মঙ্গলবার আচমকাই ব্যাহত হয় গুগলের পরিষেবা, যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন বহু মানুষ। ঠিক কী কারণে এই বিপর্যয় তা আনুষ্ঠানিক ভাবে জানায়নি গুগল। তবে ব্যাপক ক্ষতি হয়েছে ওই সংস্থার। আমেরিকার স্থানীয় সময় ২ টাতে আচমকাই স্তদ্ধ হয়ে যায় গুগল। গোটা বিশ্বে সবচেয়ে বেশি এই সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারীরা। তাতে বিপর্যয় হলে কপালে চিন্তার ভাঁজ আসবেই। দীর্ঘক্ষণ বন্ধ থাকে গুগলের পরিষেবা। সেই প্রতিক্রিয়া দেখা যায় টুইটারে। বহু গুগল ব্যবহারকারী টুইট করে নিজেদের সমস্যার কথা জানাতে থাকেন।
আরও পড়ুনঃ বীরভূমে ভয়াবহ দুর্ঘটনা! বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে ৯ যাত্রীর মৃত্যু
যদিও গুগলের তরফে সবাইকে আশ্বস্ত করা হয় দ্রুত পরিষেবা ঠিক হয়ে যাবে। সেইমতো কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায় গুগলের সার্ভার। ভারতে এর সরাসরি প্রভাব না পড়লেও বিশ্বের ৪০ টি দেশে সার্ভার বসে যায়। আমেরিকা, অষ্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, ইজরায়েল, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, জাপানে ব্যাহত হয় পরিষেবা। মোট ৪০,০০০ বেশি ব্যবহার গুগল ব্যবহার কারী বিপাকে পড়েন। সংস্থার তরফে জানানো হয়েছে শুধুমাত্র গুগলের সার্চ ইঞ্জিন নয়। সিস্টার কোম্পানি জিমেল, গুগল ইমেজ, গুগল ম্যাপও বন্ধ ছিল। যার ফলে সমস্যার মুখে পড়েন অনেকে।




