Special News Special Reports State

জামিনের ১৫ দিনের মধ্যে ‘নাবালিকা’কে বিয়ে করতে হবে ধর্ষককে, শর্তে জামিন দিল আদালত

0
(0)

খবর লাইভ : জামিন পাওয়ার ১৫ দিনের মধ্যে ‘নাবালিকা’কে বিয়ে করতে হবে ধর্ষককে। শুক্রবার এই শর্তে পকসো মামলায় অভিযুক্তকে জামিল দিল ইলাহাবাদ হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নাবালিকার পরিবারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘আমরা ডোবারম্যান, সাদা হাতি, পরাশ্রয়ী নই! সুদীপকে তুমুল আক্রমণ তাপসের

শুক্রবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগের মামলার শুনানি ছিল এলাহাবাদ হাই কোর্টে। মামলা শুনছিলেন বিচারপতি দীনেশকুমার সিংহ। দু’পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর বিচারপতি সিংহ শর্তসাপেক্ষে ধর্ষণে অভিযুক্তের জামিন মঞ্জুর করেন। সেই শর্ত হল, ১৫ দিনের মধ্যে ওই ধর্ষিতাকেই বিয়ে করতে হবে ধর্ষণে অভিযুক্ত জেলবন্দিকে।
আদালতের পর্যবেক্ষণ, নির্যাতিতার সন্তানের বাবা আসলে ওই ধর্ষকই। সদ্য মা হয়েছে নির্যাতিতা। তার ‘অসহায়’ বাবা এবং পরিবারের কথা ভেবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি বলেন, ‘‘জেল থেকে জামিনে মুক্ত হওয়ার ১৫ দিনের মধ্যে ওই নির্যাতিতাকে বিয়ে করতে হবে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *