খবর লাইভ : আজ কালীপুজো।এই উপলক্ষ্যে রাজ্যজুড়ে আজ আলোর রোশনাই।পাশপাশি ঝড়-জল উপেক্ষা করেই শক্তিপীঠগুলিতে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। তারাপীঠ থেকে কালীঘাট, সকাল থেকেই দেবী আরাধনায় সামিল হয়েছেন দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। মহা সমারহে চলছে পুজো। আরও পড়ুনঃ কড়া নাড়ছে ঘূর্ণিঝড় সিত্রাং, শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি গভীর নিম্নচাপ সকাল থেকেই তারাপীঠে চলছে শক্তির আরাধনা। চিরাচরিত রীতি […]
Day: October 24, 2022
‘কোহলি বিশেষ প্রতিভাবান’, মন্তব্য সৌরভের
খবর লাইভ : আমাদের সময় থেকে কয়েক জন বিশেষ প্রতিভা দেখেছি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। কোহলিও সে রকমই বিশেষ প্রতিভাসম্পন্ন। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ইনিংস সবার মনে দাগ কেটেছে। বিরাটের এই ম্যাচ দেখে অভিভূত ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন মহারাজ। বললেন, বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংস দেখে অভিভূত আমি। আরও পড়ুনঃ কলকাতায় […]
কারগিলে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলির উৎসব পালন মোদির
খবর লাইভ : দীপাবলির উৎসবে আলোর রোশনাইয়ে মেতে উঠেছে দেশ। দেশের সাধারণ মানুষের পাশাপাশি এই উৎসবকে বরণ করে নিয়েছেন দেশের শীর্ষ পদাধিকারীরাও। আলোর উৎসবকে এবার একটু অন্যভাবে পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রতিবছরের মত এ বছরও দীপাবলীর উৎসব তিনি পালন করলেন দেশের অতন্দ্র প্রহরীদের সঙ্গে। সোমবার কারগিলে(Kargil) সেনা জওয়ানদের(Indian army সঙ্গে দেখা গেল প্রধানমন্ত্রীকে। […]
কড়া নাড়ছে ঘূর্ণিঝড় সিত্রাং, শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি গভীর নিম্নচাপ
খবর লাইভ : আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। পোর্ট ব্লেয়ার থেকে ১১০ কিমি উত্তর-উত্তর পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে ১ হাজার ৪৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সোমবার সকালে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার সকালে বাংলাদেশ উপকূলের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়। […]
কলকাতায় ফিরলেন অভিষেক, থাকবেন বাড়ির পুজোয়!
খবর লাইভ : আমেরিকায় চোখের অস্ত্রোপচারের পর কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সকালেই কলকাতায় পৌঁছন তৃণমূল সাংসদ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী পুজোতে অংশ নিতেই তড়িঘড়ি ফিরলেন অভিষেক৷ প্রায় ২৫ দিন পর কলকাতায় এলেন তিনি৷ আরও পড়ুনঃ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন বরিস, আজই ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন ঋষি সুনক […]
দীপান্বিতা কালীপুজোয় তারাপীঠে উপচে পড়া ভিড়, সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা
খবর লাইভ : আজ দীপান্বিতা কালীপুজো। প্রতি বছরের মতো এবারও প্রচুর ভক্তের সমাগম হয়েছে তারাপীঠের মন্দিরে। নিত্যপুজোর পাশাপাশি শ্যামা রূপে মায়ের আরোধনা করা হবে। করোনা আবহে মন্দিরের দরজা বছর দুয়েক ভক্তবৃন্দদের জন্য বন্ধ থাকলেও এবারে সারারাত খোলা রাখা হবে তারা মায়ের মন্দির। ভক্তবৃন্দদের বিশেষ পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে। আরও পড়ুনঃ স্থলভাগের আরও কাছে সিত্রাং, রাত থেকেই […]
নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন বরিস, আজই ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন ঋষি সুনক
খবর লাইভ : শেষ মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে সোমবারই ভারতের জামাইয়ের নামে সিলমোহর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দেশের অর্থনীতির উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন ঋষি সুনাক। তাঁর সঙ্গে ব্রিটেনের অন্তত ১৪০ জন এমপির সমর্থন রয়েছে বলেও জানা যাচ্ছে। প্রাথমিক […]
স্থলভাগের আরও কাছে সিত্রাং, রাত থেকেই বঙ্গে শুরু বৃষ্টি
খবর লাইভ : আশঙ্কা সত্যি করে ক্রমেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশ উপকূলের দিকে ক্রমেই অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে বাংলাদেশের তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে স্থলভাগে আছড়ে পড়তে পারে।এদিকে এর প্রভাবে কালীপুজার আগের রাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে […]
স্বামীর দুরন্ত ইনিংস দেখে আবেগে ভাসলেন অনুষ্কা, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা বিরাট ঘরনীর
খবর লাইভ : বিরাটের দুরন্ত ইনিংস দেখতে দেখতে ঘরের মধ্যেই নাচতে শুরু করেছিলেন, ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন বিরাট ঘরনী। রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারা ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। তাঁর অপরাজিত ৮২ রানের ইনিংসের সৌজন্যে পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর এই জয়ের পরই আবেগে ভাসলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। […]









