Special News Special Reports State

প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরানোর নির্দেশ শিক্ষা দফতরের

0
(0)

খবর লাইভ:স্কুলের প্রধানশিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে নির্দেশ দিল শিক্ষা দফতর। বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছে। চলতি বছর ২ মে প্রকাশিত এক সিদ্ধান্তের ভিত্তিতে এই অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছে।

শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তির শেষ অংশে লেখা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অতিরিক্ত বেতন ফেরাতে হবে স্কুলের প্রধানশিক্ষকদের। প্রসঙ্গত, ২০১৯ সালে রোপা ( রিভিশন অফ পে অ্যান্ড অ্যালায়েন্স) চালু হওয়ার আগে মাধ্যমিক স্কুলের শিক্ষকরা নিজেদের বেতনের পাশাপাশি একটি ‘বর্ধিত বেতন’ পেতেন, সঙ্গে তিন শতাংশ অতিরিক্ত একটি ভাতা পেতেন। উচ্চ মাধ্যমিক স্তরে, অল্প ‘বর্ধিত বেতনের’ সঙ্গে প্রধানশিক্ষকরা মাসে ৪০০-৫০০ টাকা পর্যন্ত পেতেন।

রোপা চালু হবার পর ২০২০ সালের জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন চালু হয়ে যায়। ফলস্বরূপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধানশিক্ষকদের ওই অতিরিক্ত বেতন বা ভাতা বন্ধ হয়ে যায়।

সম্প্রতি শিক্ষা দফতর জানতে পারে, সরকারি নিয়ম উপেক্ষা করে স্কুলের প্রধানশিক্ষকরা অতিরিক্ত বেতন ও ভাতা নিয়েছেন। তাই প্রথম পর্যায়ে ২ মে ও পরবর্তী ক্ষেত্রে ১৩ অক্টোবর নির্দেশিকা জারি করে এই অতিরিক্ত বেতন দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *