খবর লাইভ :তাপস রায়কে কটাক্ষ করে সুদীপ বলেছিলেন ‘হাতি চলে বাজার…৷’ এ দিন পাল্টা সুদীপকে পরাশ্রয়ী, দুর্নীতি গ্রস্ত বলে পাল্টা আক্রামণ করেছেন তাপস রায়৷ কলকাতা উত্তরের সাংসদকে উদ্দেশ করে বরানগরের বিধায়কের আরও কটাক্ষ, ‘আমরা সাদা হাতি, অনুৎপাদক নই৷ আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড৷ দলকে সতর্ক করি, শত্রু দেখলে তে়ড়ে যাই৷’ শুধু সুদীপকে দুর্নীতি গ্রস্ত, পরাশ্রয়ী […]
Day: October 14, 2022
টি-২০ বিশ্বকাপে বুমরাহের পরিবর্তে ভারতীয় দলে মহম্মদ শামি
খবর লাইভ :টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) যশপ্রীত বুমরাহের (Jashprit Bumrah) পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি (Mohammad Shami)। শুক্রবার এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে যান বুমরাহ। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় যে, “শামি অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। তিনি অনুশীলন ম্যাচে খেলবেন। মহম্মদ সিরাজ এবং শার্দূল […]
খড়্গপুর আইআইটির ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
খবর লাইভ :খড়্গপুর আইআইটির পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল হস্টেল থেকে। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ক্যাম্পাসে। জানা গিয়েছে, খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন অসমের ফাইজান আহমেদ। তাকে দু’দিন হস্টেলের ঘরের বের হতে দেখেননি সহপাঠীরা। শুক্রবার সকালে তাঁর খোঁজে দরজায় ধাক্কাধাক্কি করেন কয়েক জন বন্ধু। কিন্তু সাড়া মেলেনি। এরপর দরজা ভাঙার হয়।দেখা […]
নির্বাচন কমিশনে মানিকের দেওয়া সম্পত্তির হিসেব ‘সঠিক নয়’, দাবি ইডির
খবর লাইভ :মানিক ভট্টাচার্য শুধুমাত্র প্রাক্তন পর্ষদ সভাপতিই নন, তিনি নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক।নিয়ম মেনে নির্বাচন কমিশনে সম্পত্তির হিসেব দিতে হয়েছে তাঁকে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের হাতে যে তথ্য এসেছে, তাতে তাদের দাবি, কমিশনে দেওয়া সেই হিসেব সঠিক নয়। ইডি-র দাবি, কমিশনে নিজের সম্পত্তি ২ কোটি টাকার কিছু বেশি বলে উল্লেখ করলেও, আসলে মানিকের সম্পত্তি তার […]
বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে ৪২ জনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
খবর লাইভ :স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় জায়গা করে নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪২ জন গবেষক। তাঁদের গবেষণা প্রকাশনার ভিত্তিতে জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা বিজ্ঞানীদের চূড়ান্ত তালিকায়, যা ওই তালিকার দুই শতাংশ। যদিও অভিযোগ, সরকারি অর্থ সাহায্য থেকে অনেকাংশেই বঞ্চিত যাদবপুর। ফলে আর্থিক অনটনের মধ্য দিয়ে বিভিন্ন উন্নতমানের গবেষণা ও ছাত্রছাত্রীদের পড়াশোনা চলছে। অন্যদিকে, কলকাতা […]
কালো মেঘে মুখ ঢাকল আকাশ, তিন জেলায় হলুদ সতর্কতা
খবর লাইভ : শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তি তুমুল বৃষ্টি (Rain) ভিজল মহানগরী (Kolkata)। কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) জেরে কার্যত বিপাকে পড়েন সাধারণ মানুষ এবং নিত্য যাত্রীরা। কলকাতা, উত্তর ২৪ পরগনা (North 24 parganas) এবং দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া […]
বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত পাচারকারী
খবর লাইভ : বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পাচারকারী। পাশাপাশি গরুটির গায়েও একটি গুলি লাগলে সেখানেই লুটিয়ে পড়ে। মারা যাওয়া ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে শিলিগুড়ির মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়ি খাওয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আরও পড়ুনঃ এবার পরোটাতেও […]
এবার পরোটাতেও ১৮ শতাংশ জিএসটি
খবর লাইভ : সাধারণ মুড়িতেও সম্প্রতি জিএসটি(GST) বসিয়েছে মোদি সরকার। সেই অংকে এবার আরো এককদম এগিয়ে পরোটাতে জিএসটি বসালো বিজেপি শাসিত গুজরাট সরকার(Gujarat Govt)। গুজরাটে এখন থেকে ‘রেডি টু ইট’ বা ‘ফ্রোজেন’ পরোটা খেতে হলেও দিতে হবে ১৮ শতাংশ হারে জিএসটি। গুজরাটের অ্যাপিলেট অথরিটি অফ অ্যাডভান্স রুলিং (AAAR) সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে গুজরাট […]
আজ থেকেই শুরু প্রাথমিকে নিয়োগের আবেদন প্রক্রিয়া
খবর লাইভ : প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জন্য টেটের আবেদন পত্র নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টে থেকে ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফর্ম বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।টেট পরীক্ষায় বসার জন্য ওই সময়সীমার মধ্যেই আবেদন করা যাবে বলে জানানো […]
‘বীর সৈনিক’ জুমকে শেষ শ্রদ্ধা ভারতীয় সেনার
খবর লাইভ : কফিনবন্দি দেহটার সামনে তখন সেনা নায়করা কপালে হাত দিয়ে স্যালুট জানাচ্ছেন। সেনা আধিকারিক বলছেন, তার নিষ্ঠা, দেশের জন্য আত্মত্যাগ সব ব়্যাঙ্কের সেনাকে সাহস যোগাবে। কেউ সম্বোধন করছেন বীর সৈনিক বলে। জঙ্গি ডেরায় ঢুকে দুটি গুলি খেয়েও আক্রমণ থামায়নি সে। যতক্ষণ পর্যন্ত শরীরের রক্ত বেরিয়ে অচেতন না হয়ে পড়ছে লড়াই করে গিয়েছে। জুম […]










