Special News Sports

ইউরোর কোয়ার্টার ফাইনাল শুরু আজ

0
(0)

খবর লাইভ : ইউরো শুরু হয়েছিল ২৪টি দেশ নিয়ে। সেখান থেকে ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও জার্মানি সহ ১৬টি দেশ ইতিমধ্যেই বিদায় নিয়েছে। ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানির মতো ফেভারিট দল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় অনেকটাই জৌলুস হারিয়েছে ইউরো কাপ। তবুও ইতালি, বেলজিয়াম, ইংল্যান্ড, স্পেনের মতো দল এখনও থাকাতে ইউরোয় নজর সকলের। আজ এবং আগামিকাল কোয়ার্টার ফাইনালের লড়াই।
আজ সেন্ট পিটার্সবার্গে সুইৎজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন এবং জার্মানির মিউনিখে মুখোমুখি ইতালি-বেলজিয়াম। আগামিকাল আজারবাইজানের বাকুতে ডেনমার্ক-চেক রিপবালিক এবং ইতালির রোমে ইংল্যান্ড-ইউক্রেন মুখোমুখি হবে। ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল। ১১ জুলাই ফাইনাল। এই তিনটি ম্যাচই হবে লন্ডনের ওয়েম্বলিতে।
করোনায় দেশের মানুষ এখন ঘরবন্দি। টিভির পর্দায় চোখ রেখেই খেলার আনন্দ উপভোগ করতে হবে।
তবে ইউরো নিয়ে এবার শুধু সাধারণ দর্শকই মেতে ওঠেনি, টেনিস তারকারাও কথা বলছেন। স্পেনের কোয়ার্টার ফাইনালে ওঠার খেলা দেখেছেন স্প্যনিশ টেনিস তারকা রাফায়েল নাদাল, সুইস তারকা রজার ফেডেরার। লন্ডনে উইম্বলন্ডন টেনিস চলছে। সেখানেও ছুঁয়ে গেছে ইউরোর স্রোত। নাদাল লিখেছেন, ‘কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত খেলা দেখতে বসে আছি।’ আর ফেডেরার বলছেন, ‘যেভাবে ফ্রান্সকে উড়িয়েছো, সেভাবে স্পেনকে ধসিয়ে দাও।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *