games Special News Special Reports

টি-২০ বিশ্বকাপে বুমরাহের পরিবর্তে ভারতীয় দলে মহম্মদ শামি

0
(0)

খবর লাইভ :টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) যশপ্রীত বুমরাহের (Jashprit Bumrah) পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি (Mohammad Shami)। শুক্রবার এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে যান বুমরাহ।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় যে, “শামি অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। তিনি অনুশীলন ম্যাচে খেলবেন। মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরকে অস্ট্রেলিয়া পাঠানো হবে। তাঁদেরও তৈরি রাখা হবে। দীপক চাহার ছিলেন রিজার্ভ দলে। কিন্তু চোট পেয়ে তিনি ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় যাচ্ছেন শার্দূল।

শুরুতে ১৫ জনের দলে না থাকলেও, রিজার্ভ দলে ছিলেন শামি। পিঠে চোটের কারণে বুমরাহ ছিটকে যাওয়ায় শুরু হয় জল্পনা। বুমরাহ-এর জায়গায় কে আসবে ভারতীয় দলে। তবে শামি যে দলে আসবেন তার একটা সম্ভাবনা তৈরি। তবে এরই মাঝে করোনায় আক্রান্ত হন তিনি। করোনা হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি শামি। এরপর করোনামুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট ঘোষণা করা হয় শামিকে। এরপরই অস্ট্রেলিয়া উড়ে যান শামি। অস্ট্রেলিয়ার মাটিতে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে ভারতীয় দল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *