খবর লাইভ : পার্থের গবেষণা নিয়ে অভিযোগ নতুন নয়। এর এক দিকে রয়েছে কোর্সওয়ার্কে তাঁর উপস্থিতি নিয়ে অভিযোগ। সংশ্লিষ্ট মহলের দাবি, ৪৮ দিনের কোর্সওয়ার্কে তিনি উপস্থিত ছিলেন মোট দু’দিন। এর সঙ্গে অভিযোগ, তাঁর ২২৬ পাতার গবেষণাপত্রটিও তিনি নিজে লেখেননি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের অভিযোগ, সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপককে মন্ত্রীর সেই গবেষণাপত্র লিখে ‘তৈরি’ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কলকাতার ধর্মতলায় অভিজাত হোটেলে তাঁদের ডেকে পার্থের সঙ্গে কথাও বলানো হয়েছিল বলে একটি সূত্রের দাবি।
আরও পড়ুনঃ দল থেকে সাসপেন্ড করা হল পার্থ চট্টোপাধ্যায়কে
শিক্ষকদের একাংশের অভিযোগ, সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপককে মন্ত্রীর সেই গবেষণাপত্র লিখে ‘তৈরি’ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, ওই গবেষণাপত্রটি অন্যকে দিয়ে নকল করানোর দায় বর্তায় পার্থের গাইড অনিল ভুঁইমালির উপরেও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অর্থনীতির অধ্যাপক এবং পরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন অনিল ভুঁইমালি অবশ্য অন্য কাউকে দিয়ে টুকে গবেষণাপত্র তৈরির অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, ‘‘গবেষণাপত্র কোনও ভাবেই নকল করা নয়। পার্থ নিজেই লিখে আমাকে পাঠাতেন।




