National Special News Special Reports

রাজস্থানে যুদ্ধবিমান মিগ-২১ ভেঙে মৃত্যু হল ২ পাইলটের

0
(0)

খবর লাইভ : রাজস্থানে যুদ্ধবিমান মিগ-২১ ভেঙে মৃত্যু হল ২ পাইলটের। বায়ুসেনার তরফে টুইট করে একথা জানানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য কোর্ট অফ এনকোয়ারি বসানো হয়েছে। ভেঙে পড়ার পর আগুনও ধরে যায় বিমানটিতে। প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ।

আরও পড়ুনঃ দুই ফ্ল্যাটের ‘৫০ কোটি টাকা পার্থর, ওই ঘরে ঢুকতে দিত না’, দাবি অর্পিতার

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই পাইলটের দেহ একেবারে ছিন্নবিছিন্ন হয়ে গিয়েছে। রাজস্থানের বারমেরের জেলাশাসক লোক বান্দু জানান, বায়তোর ভিমদা গ্রামের কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের। আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি টুইটে লিখেছেন, ‘রাজস্থানের বারমেরের কাছে ভারতীয় বাযুসেনার মিগ-২১ বিমানের দুর্ঘটনার কারণে দুই পাইলটের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। জাতির জন্য তাঁদের সেবা কখনও ভোলা যাবে না। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি।’ মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছে আইএএফ-ও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *