National Special News Special Reports

জাতীয় পতাকা উত্তোলনের নিয়মে শিথিলতা কেন্দ্রের

0
(0)

খবর লাইভ : স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সূচনা হয়েছে অমৃত মহোৎসবের। আর সেই উদযাপনের অংশ হিসেবেই ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যে কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট প্রতিটি বাড়িতেই ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলিত হবে।

আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্স, জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আর এই কর্মসূচি শুরুর আগে ভারতের পতাকা কোড ২০০২-এর পরিবর্তনও করেছে কেন্দ্র। এর ফলে এখন থেকে দিন-রাতব্যাপী ২৪ ঘণ্টাই পতাকা ওড়ানো যাবে। শুধু তাই নয়, এই প্রথমবার যন্ত্রে তৈরি ও পলিয়েস্টারের পতাকা ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সমস্ত মন্ত্রক ও বিভাগের সচিবদের একটি চিঠিতে জানিয়েছেন, জাতীয় পতাকা প্রদর্শন, উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে জাতীয় পতাকা কোড, ২০০২ ও জাতীয় সম্মানের অবমাননা রোধ আইন, ১৯৭১ মেনে চলতে হবে। সেই সঙ্গে জানানো হয়েছে, ২০ জুলাই, ২০২২ সালের সংশোধন অনুযায়ী, মুক্ত পরিবেশে কিংবা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা প্রদর্শিত হলে সেটিকে দিন ও রাতে ওড়ানো যাবে। উল্লেখ্য, এতদিনের আইন অনুযায়ী, কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি ছিল। এবার সেই আইনে বদল আনা হল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *