Special News Special Reports State

ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ ৮০ ফুট বাই ৪৬ ফুট!

0
(0)

খবর লাইভ :  বৃহস্পতিবার, ২১ জুলাই সমাবেশ৷ সমাবেশকে কেন্দ্র করে যানজটের আশঙ্কায় আগেভাগেই কলকাতার একাধিক বেসরকারি স্কুল ছুটির দেওয়ার সিদ্ধান্ত নিল। ২১ সে ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কিছু স্কুলের৷ পরিবর্তে অনলাইনে ক্লাস হবে সেদিন৷ আবার কোনও বেসরকারি স্কুল বৃহস্পতিবারে পরিবর্তে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।লা মার্টস সহ চার্চ অফ নর্থ ইন্ডিয়া অনুমোদিত স্কুলগুলি বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। Don Bosco, হেরিটেজ, গোখেল মেমোরিয়াল স্কুলসহ শহর কলকাতা একাধিক স্কুল বৃহস্পতিবার ছুটি দিয়ে দিয়েছে। যদিও লা’মাটিনিয়ার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ওইদিন অনলাইনে ক্লাস করানো হবে।

আরও পড়ুনঃ কয়লা-কাণ্ডে ৪১ জনের নামে প্রথম চার্জশিট জমা সিবিআইয়ের

ধৰ্মতলা-সহ শহর জুড়ে থাকবে হাজার তিনেক বেশি পুলিশ। থাকবে হাই রেডিও ফ্লাইং স্কোয়াড, রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, মোবাইল পেট্রোলিং ভ্যান। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডিসি পদমর্যাদা অফিসার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার-সহ লালবাজারের শীর্ষ কর্তারা দায়িত্বে থাকছেন।
তিন তিনটে স্টেজ, অন্যবারের তুলনায় আয়তনেও বিরাট। প্রায় ৫০০ জন বসার ব্যবস্থা রয়েছে মঞ্চে। আর এভাবেই সেজে উঠছে একুশে জুলাইয়ের বিপুলাকার মঞ্চটি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *