Special News Special Reports State

ডোমজুড়ে বেআইনিভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযোগ গেল মুখ্যমন্ত্রীর দফতরে

0
(0)

খবর লাইভ : ফের হাওড়ার ডোমজুড়ের নারনায় বেআইনি মাটি কারবারের রমরমা। কোনোরকম সরকারি অনুমতি না নিয়েই দিনরাত মাটি কেটে সেই মাটি চড়া দামে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। মাটির গাড়ি পাকা রাস্তা দিয়ে চলাতে একদিকে যেমন অল্পদিনেই রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ছে তেমনি মাটির গাড়ির ধাক্কায় অনেকেই আহত হচ্ছেন। তবে মাটি মাফিয়াদের দাপটে রীতিমতো আতঙ্কগ্রস্ত এলাকার লোকজন পুলিশের কাছে অভিযোগ না করলেও ইতিমধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানাতে শুরু করেছেন। হাওড়া কমিশনারেটের এক কর্তা অবশ্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বেআইনি মাটির কারবার বন্ধের জন্য বারবার পুলিশ ও প্রশাসনকে সচেতন করেছেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ ও জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ। নারনা  টংতলা ভেড়ির ধার এলাকাটি জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়লেও থানা অবশ্য ডোমজুড়। সেই সুযোগেই ওই এলাকায় একের পর এক চাষযোগ্য জমি থেকে মাটি কেটে তা অন্যত্র পাচার করছে একশ্রেণির মাটি মাফিয়া। এর ফলে চাষযোগ্য জমি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি কিছুদিন আগেই তৈরি হওয়া পিচ রাস্তার অবস্থাও বেহাল হয়ে গেছে। এলাকার লোকজন বারবার আবেদন করলেও বেআইনি মাটির কারবার অবশ্য এই এলাকায় বন্ধ হয়নি। ফলে তাঁরা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছেন। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তাঁরা।
বেআইনি মাটির কারবারের পাশাপাশি ডোমজুড়ে অবশ্য বেআইনি সাট্টার কারবারেরও অভিযোগ উঠেছে। বর্দি পাড়া সহ ডোমজুড়ের একাধিক এলাকায় বিআইনি সাট্টার কারবার চলছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন। বেআইনি এই সর্বনাশা কারবার বন্ধের আবেদন করে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠানো হয়েছে।
নবান্নের এক কথা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি খতিয়ে দেখব। প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *