খবর লাইভ : ২০২৪-র নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। রাজ্যে-রাজ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে নয়া তৎপরতা গেরুয়া শিবিরের।
আরও পড়ুনঃ
জানা গিয়েছে, উনিশের ভোটে হেরে যাওয়া কেন্দ্রগুলিতে সরকারের জনকল্যাণমুখী কাজের সুবিধা এলাকার সাধারণ মানুষ কতটা পেয়েছেন তাও খতিয়ে দেখবেন তাঁরা। কোথাও ফাঁক থাকলে দ্রুত তা পূরণের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের দলীয় নেতৃত্বকে প্রয়োজনে পরামর্শও দেবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সূত্র মারফত জানা গিয়েছে, নরেন্দ্র মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে প্রচার কর্মসূচি শুরুর সময়েই ২০২৪-এর লক্ষ্যে মন্ত্রীরা তাঁদের নির্বাচনী কাজ শুরু করে দেবেন।
২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। দিল্লিতে দলের সাংগঠনিক বৈঠকে এবার দেশজুড়ে ১৪০টিরও বেশি কেন্দ্রে মোদী সরকারের মন্ত্রীদের পরিদর্শনে যেতে বলা হয়েছে। মূলত উনিশের লোকসভা ভোটে হেরে যাওয়া আসনগুলিতেই এই তৎপরতা নিচ্ছে গেরুয়া দল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিজেপির ‘বুথ শক্তিশালীকরণ অভিযান’। ২৫ মে থেকে শুরু হওয়া গেরুয়া দলের বিশেষ এই কর্মসূচি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
আগামী ৩১ জুলাই পর্যন্ত চলা ‘বুথ শক্তিশালীকরণ অভিযান’-এর অংশ হিসেবে বিধায়কদেরও নির্বাচনী এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। দলের প্রত্যেক সাংসদকে ৩০ জন কর্মীকে নিয়ে নির্দিষ্ট নির্বাচনী এলাকায় ১০০টি ‘দুর্বল’ বুথের দায়িত্ব দিতে বলা হয়েছে। এরই পাশাপাশি বিধায়কদেরও তাঁর কেন্দ্রের ২৫টি এমন ‘দুর্বল’ বুথ চিহ্নিত করে ১০ জন করে কর্মীকে দায়িত্ব দিতে বলা হয়েছে।



