National Special News Special Reports

অতিবৃষ্টির জেরে মহারাষ্ট্রে ভূমিধস! ক্ষতিগ্রস্ত বহু

0
(0)

খবর লাইভ : অবিরাম বৃষ্টির জেরে মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই এলাকায় ভূমিধস। এর জেরে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বহু মানুষ ধসের নীচে চাপা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ এলন মাস্কের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে মামলা টুইটারের

গত কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিতে ভাসছে মহারাষ্ট্র। সোমবার নাসিকে গোদাবরী নদীর উপকূলে থাকা বেশ কয়েকটি মন্দির ডুবে গিয়েছে। মঙ্গলবারও মৌসম ভবনের তরফে কোলাপুর, পালঘর, নাসিক, পুণে এবং রত্নগিরি জেলায় আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
চলতি বছরে আগাম বর্ষার দেখা মিলেছে। তবে অতিবৃষ্টির জেরে মহারাষ্ট্র, গুজরাত এবং মধ্যপ্রদেশে টানা বৃষ্টিপাতের ফলে ছয় শিশু-সহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।মহারাষ্ট্র প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১ থেকে ১০ জুলাই পর্যন্ত অতি বৃষ্টির জেরে মোট ৭৬ জন মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *