খবর লাইভ : দু’বছরের মধ্যে বাবা এবং ছেলের মৃত্যু। প্রেক্ষিতটা একই, তবে বিপরীতমুখী। এক জন জঙ্গির গুলিতে নিহত হয়েছেন। অন্য জন জঙ্গি সন্দেহে জম্মু-কাশ্মীর পুলিশের গুলিতে মারা গিয়েছেন। যে পুলিশের হাতে জঙ্গিদের সহযোগী সন্দেহে ছেলে আকিবের মৃত্যু হল, সেই জঙ্গিদের হাতেই মৃত্যু হল মুস্তাকের।
মুস্তাক আহমেদ লোন। জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক। গত বুধবার তাঁর গুলিবিদ্ধ নিথর দেহ শ্রীনগরের বাড়িতে এসে পৌঁছেছিল। মঙ্গলবার শ্রীনগরেই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত হন মুস্তাক। বছর দু’য়েক আগেও এই বাড়িতে কান্নার রোল উঠেছিল।




