International Special News Special Reports

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ

0
(0)

খবর লাইভ : গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Japan Former PM) শিনজো আবে (Shinzo Abe)। জানা যাচ্ছে, জাপানের নারা শহরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে ওই ধৃত ব্যক্তি কেন এমন হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে তাঁকে গুরুতর আহত অবস্থায় নারা শহরেরই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে বিশ্বে। জানা গিয়েছে, একটি জনসভায় বক্তব্য রাখার সময়ই তাঁর উপর গুলি চালানো হয়।

আরও পড়ুনঃ টেট-দুর্নীতি মামলায় শহরজুড়ে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের

পশ্চিম জাপানের নারা শহরে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী (Japan Ex PM Shinzo Abe)। সেই সময় আচমকাই হামলা হয় তাঁর উপর। তাঁকে ঘাড়ে গুলি লেগেছে বলে খবর। রক্তাক্ত অবস্থায় তাঁকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে। এমনটাই জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম।

৪২ বছর বয়সী ধৃত আততায়ীর থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। যদিও তার হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *