Special News Special Reports

১১ ঘণ্টা আটকে, করাচি ছাড়লেন স্পাইসজেটের ১৩৮ জন যাত্রী

0
(0)

খবর লাইভ : ১১ ঘণ্টা আটকে থাকার পর পাকিস্তান ছাড়লেন নয়াদিল্লি-দুবাই ফ্লাইটের ১৩৮ জন যাত্রী। মঙ্গলবার সকালে নয়াদিল্লি থেকে নির্ধারিত সময়েই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্পাইসজেটের এসজি-১১ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি। কিন্তু মাঝআকাশে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় বিমানটিকে করাচিতে অবতরণ করানো হয়। তার পর থেকেই করাচি বিমানবন্দরে ছিলেন যাত্রীরা। ১১ ঘণ্টা পর করাচি থেকে দুবাই যাওয়ার জন্য স্পাইসজেট অপর একটি বিমানের ব্যবস্থা করে।

আরও পড়ুনঃ মুষলধারে বৃষ্টি নামল কলকাতায়, ভিজল দক্ষিণবঙ্গ

বিকল্প বিমানের ব্যবস্থা করতে কেন এত দেরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, দিল্লি থেকে বিমানটি যাত্রা শুরু করার আগে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। কিন্তু কোনও ত্রুটি ধরা পড়েনি। কিন্তু মাঝআকাশে ফুয়েল ইন্ডিকেটরে সমস্যা দেখা দেওয়ায় বিমান অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। ট্যাঙ্ক থেকে জ্বালানি লিক করছিল বলে মনে করেছিলেন পাইলটরা। সেকারণেই ঝুঁকি না নিয়ে করাচি বিমানবন্দরে নামে এসজি-১১।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *