খবর লাইভ : একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের (১৪.২ কেজির) দাম। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। আজ, বুধবার থেকে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১০৭৯ টাকা। দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ১০৫৩ টাকা। ৫ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছে। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে সাড়ে ৮ টাকা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে ঢুকে পড়ার ঘটনায় সিট গঠন, অ্যালুমিনিয়াম দিয়ে ঘেরা হচ্ছে বাড়ি
উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট থাকায় দীর্ঘদিন জ্বালানির দাম বাড়ায়নি কেন্দ্র। ভোটের ফল বেরনোর দু’সপ্তাহের মধ্যেই বাড়ানো হয় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। পেট্রোল-ডিজেলের দাম ১৩৭ দিনে প্রথম বার বেড়েছিল ২২ মার্চ, মঙ্গলবার সকাল থেকে। বর্ধিত দর জানানো হয়েছিল আগের দিন রাতেই। সেই থেকে ক্রমেই বেড়ে চলেছে জ্বালানির দাম। সেদিন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়।




