খবর লাইভ : পরিচালক লীনা মনিমেকলাইয়ের নতুন ডকুমেন্টারি ছবি ‘কালী’ নিয়ে সম্প্রতি ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ছবির পোস্টার নিয়ে। এই ছবি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইতিমধ্যেই বিজেপি নেতা তথাগত রায়। অন্যদিকে এবার এই ছবির স্বপক্ষে মুখ খুললেন তৃণমূল সংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। তিনি জানিয়েছেন, দেবী কালীকে হিন্দু ধর্মে ইচ্ছামতন কল্পনা করার অধিকার আছে। মহুয়া মৈত্র আরও জানান, তাঁর মতে মা কালী হলেন এমন দেবী যিনি অ্যালকোহল খান এমনকি মাংসভোজীও।
প্রসঙ্গত ‘কালী’ ছবির পোস্টারে দেখা গিয়েছে মা কালীর বেশে একজন ধূমপান করছেন। খুব স্বাভাবিকভাবেই এই পোস্টার সামনে আসার সাথে সাথেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। আর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই বক্তব্য যে বিতর্ককে আরও উসকে দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই।




