Special News Special Reports State

গ্রামীণ এলাকায় অবৈধ মাটি কাটা ও পুকুর ভরাট রুখতে বিশেষ নজরদারি কমিটি গড়ল রাজ্য

0
(0)

খবর লাইভ : গ্রামীণ এলাকায় অবৈধ মাটি কাটা ও পুকুর ভরাট রুখতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই ধরনের অবৈধ কাজ রুখতে ব্লক স্তরে তিন সদস্যের একটি কমিটি, জমি সংক্রান্ত সব বিষয়ে কড়া নজর রাখবে। এই কমিটিতে বিডিওকে চেয়ারম্যান করা হয়েছে। কমিটিতে ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক এবং সংশ্লিষ্ট থানার আইসিকে রাখা হয়েছে। ব্লক স্তরের পাশাপাশি, মহকুমা স্তরেও এই ধরনের কমিটি তৈরি হবে। কিন্তু মহকুমার তুলনায় ব্লক স্তরের কমিটির দায়িত্ব বেশি থাকবে।

আরও পড়ুনঃ মোদির কপ্টারের সামনে কালো গ্যাস বেলুন! নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন

সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য সরকার।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ভূমি ও ভূমি সংস্কার অফিসে পর্যাপ্ত কর্মী নেই। তাই ব্লক ভূমি অফিসের কাজকর্মের উপর নজরদারি চালানো যায় না। তাই ব্লকস্তরে এই কমিটিই যাবতীয় দেখভালের কাজ করবে। এই কমিটির মূল কাজ হবে পুকুর বা জলাশয় ভরাট ঠেকানো।
এক সরকারি আধিকারিকের কথায়, গ্রামীণ এলাকায় অবৈধ ভাবে মাটি কাটা ও পুকুর বোজানোর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। সেই ভাবনা থেকেই এই কমিটির তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সঙ্গে গ্রামীণ এলাকায় থাকা আদিবাসীদের থেকে কেউ যাতে বেআইনিভাবে জমি হাতিয়ে নিতে না পারে, তা দেখার দায়িত্বও এই কমিটিকে দেওয়া হয়েছে। মিউটেশন সার্টিফিকেট, পরচা ইত্যাদি সংক্রান্ত কাজ যাতে দ্রুত হয়, তা নিশ্চিত করার দায়িত্বও দেওয়া হয়েছে এই কমিটিকে। প্রতি সপ্তাহে বুধবার করে এই কমিটি বৈঠকে বসবে।
মহকুমা স্তরের এমন একটি কমিটি গঠন করতে হবে, যে কমিটি মাসে একবার করে বসবে এবং বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে সমাধান করবে। জেলাশাসকরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করবেন গোটা বিষয়টি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *