Special News Special Reports

Kolkata: পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়

0
(0)

খবর লাইভ : মালাবদল করে সাতপাকে বাঁধা পড়লেন ফ্যাশন ডিজাইনার (Fashion designer) অভিষেক রায় (Abhishek Roy)।  বহু দিনের বন্ধু প্রিয় সঙ্গী চৈতন্য শর্মাকেই (Chaitanya Sharma) জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।  রবিবাসরীয় বিবাহ-আসরে উপস্থিত ছিলেন অভিষেক ও চৈতন্যের ঘনিষ্ঠরা। মহানগরের বুকে সমকামী বিয়ে নিয়ে শুরু হয়েছে জল্পনা – আলোচনা।

আরও পড়ুনঃ মোদির কপ্টারের সামনে কালো গ্যাস বেলুন! নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন

ফ্যাশন ডিজাইনার অভিষেক বিনোদন জগতের পরিচিত মুখ। গুরুগ্রামের বাসিন্দা চৈতন্য কাজ করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। তারা দুজন দুজনকে বিয়ে করলেন ধর্মীয় রীতি মেনে। কিন্তু আইনত স্বীকৃতি পেলেন কি? সমকামী বিয়ে এখনও দেশে আইনসম্মত নয়। ভালোবাসায় স্ত্রী বা পুরুষ কোনও ভেদ থাকে না। কিন্তু একটা সময় ছিল কোন সমকামীতাকে অপরাধ বলে মানা হত। ২০১৮ সালে ৩৭৭ ধারা অপরাধ তকমামুক্ত হয়। কিন্তু সমাজে এমন ঘটনা এখনও বিরল। দুই বর মালা বদল করছেন একে অন্যের সঙ্গে, এই দৃশ্য নিঃসন্দেহে সাহস জোগাবে বাকিদের মনে করছেন নিমন্ত্রিত অনেকেই। বিয়েবাড়িতে দেখা যায় নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও কন্যা শ্রীনন্দা শঙ্করকে। ছিলেন ফ্যাশন ডিজাইনার দেব আর নীলও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *